• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

সিসি নিউজ, ১৯ এপ্রিল।। আজ শুক্রবার ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় আট লাখ ৭৬ হাজার ৩৩ প্রার্থী অংশ নেয়ার কথা রয়েছে।  শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিক্ষামন্ত্রী রাজধানীর তিতুমীর কলেজে নিবন্ধন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এদিকে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। গত ৩১ মার্চ রাতে ১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (ntrca.teletalk.com.bd/admitcard) ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষার সময় কক্ষ পরিদর্শককে দেখাতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মামলার কারণে প্রায় এক বছর পর নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলে। বিজ্ঞপ্তি অনুসারে আট লাখ ৭৬ হাজার ৩৩টি আবেদন জমা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ