• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে অভিযোগ বাক্স

ঢাকা, ২০ এপ্রিল।। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নতুন সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে বলা হয়েছে, ছাত্রীদের যৌন হয়রানি রোধে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বাক্স রাখতে হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, বেগম ফজিলাতুননেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম অংশ নেন।

বৈঠকে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প, ডিএনএ ল্যাব এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

ডিএনএ ল্যাব ও বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮ বিষয়ক সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল আজিজকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- এ এম নাঈমুর রহমান, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম।

অন্যদিকে এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক করে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প বিষয়ক অপর একটি সাব-কমিটি গঠন করা হয়। এই সাব-কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম।

কমিটি জয়িতা টাওয়ারের কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ