• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ঢাকা, ২০ এপ্রিল।। দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী কমিটি করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত জরুরি আদেশ প্রদান করা হয়।

মাউশি অধিদপ্তরের আদেশে বলা হয়, আদালতের আদেশের প্রেক্ষিতে মাউশি অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হলো। এ আদেশ মোতাবেক প্রতিটি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। প্রতিটি প্রতিষ্ঠানে একটি কমিটি গঠন করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের যৌন নিপীড়নবিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যেই কমিটির প্রধান হবেন একজন নারী। কিন্তু আদালতের এই নির্দেশনা মানেনি প্রতিষ্ঠানগুলো। স্কুল-কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে। বড় বড় দু’চারটি বিশ্ববিদ্যালয়ে এই কমিটি কার্যকর রয়েছে। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কমিটি হলেও কার্যকর নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ