• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিজেপিকে ভোট দেয়ায় আঙুল কাটলেন ভোটার

আন্তর্জাতিক ডেস্ক, ২০ এপ্রিল।। ভারতে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। ইভিএমে ভোট দিতে গিয়ে হাতি চিহ্নের জায়গায় ভুল করে পদ্মে চাপ দিয়ে ফেলেছিলেন এক ভোটার।‌ অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির ওই সমর্থক।

বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

ভোট দিতে গিয়েছিলেন শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার। কিন্তু ইভিএমে হাতি ছাপের বোতাম টিপকে গিয়ে ভুল করে পদ্ম ছাপের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

স্থানীয়দের বক্তব্য, এই ঘটনায় অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে ধারালো ছুরি দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন। তবে অনুতাপ, নাকি কোনও চাপে পড়ে তিনি এই কাজ করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার বুলন্দশহরে জোর টক্কর সমাজবাদী পার্টি–বহুজন সমাজবাদী পার্টি–আরএলডি জোট বনাম বিজেপির।

সূত্র: আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ