• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাল্যবিয়ের অনুষ্ঠানে বরের ১০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ, ২০ এপ্রিল।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাল্য বিয়ের আয়োজন করায় বরের ১০ হাজার জরিমানা ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১১টায়। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন।
সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিবন্দর উপজেলার কিশামত ফতেজংপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রুহুল আমিনের (২৫) সাথে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর জোতদারপাড়ার আমির আলীর মেয়ে বিউটি বেগমের (১৬) বিয়ের আয়োজন করা হয় কনের বাড়িতে। গোপনে এ খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছান। এসময় বিয়ে বাড়ির লোকজন ছুটোছুটি করতে থাকে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বরের ১০ হাজার জরিমানা করেন। মেয়ের বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিয়ের বয়স না হওয়া বিয়ে দেবেন না মর্মে কনে পক্ষের মুচলেকা নেওয়া হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার ( ভূমি) পরিমল কুমার সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ