• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে মোটরসাইকেলসহ দুইজন ছিনতাইকারী আটক

পাঁচবিবি, ২১ এপ্রিল।। জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ২ টি ছিনতাইকৃত মোটরসাইকেলসহ দুইজন ছিনতাইকারীকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানায় শনিবার রাত ৯ টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পৌরসভা এলাকা থেকে দুইটি ছিনতাইকৃত মোটর সাইকেলসহ ২ জন মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো-মোঃ খোরশেদ আলম (৩২) ও মোঃ আব্দুল খালেক (৩৮)। ধৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল ছিনতাইয়ের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ অবস্থায় তাদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব উক্ত মোটর সাইকেল ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ