• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে ৪ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সিসি নিউজ, ২২এপ্রিল।। নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শহরের মুন্সিপাড়া নিমবাগান এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তে ৪টি পরিবারের টিনসেড ঘরসহ ঘরের সকল আসবাবপত্র, ধান, চাল, নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি গাভী পুড়ে গেছে।
জানা যায়, হানিফের রান্না ঘরের গ্যাসের চুলা থেকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশের ঘরগুলোতেও আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ৪টি ঘরে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নেয়। ওই এলাকার সলিম গাড়িয়াল ও তার ৩ ছেলে বেলাল, সোবহান ও হানিফের ঘর পুড়ে যায়।

এসময় ঘরগুলোর আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা ওস্বর্নালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। হানিফের ঘরের পাশে একটি গোয়াল ঘরে থাকা একটি গাভী পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎণিক ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সৈয়দপুর স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি পরিবারের ঘরসহ সকল মালামাল পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ