• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামে আসর মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ২২ এপ্রিল।। ব্রুনাইয়ের দুটি জাতীয় মসজিদের একটি বৃহত্তম জামে আসর মসজিদ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার বিকালে প্রধানমন্ত্রী মসজিদটি পরিদর্শন করেন এবং সেখানে আসরের নামাজ আদায় করেন।

শেখ হাসিনা এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি এবং ঐক্য কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী মসজিদের ২৯টি স্বর্ণের গম্বুজ এবং ১৯০ ফুট উঁচু চারটি মিনারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি এ সময় মসজিদে অবস্থানরত মুসল্লিদের সঙ্গে মত বিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ব্রুনাইতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ