• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীলঙ্কা হামলার মাস্টারমাইন্ডসহ আটজনের ছবি প্রকাশ

সিসি ডেস্ক, ২৩ এপ্রিল।। শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবি প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী সাতজন হামলাকারী ছবিতে থাকা ব্যক্তিরা।

এর আগে আজ মঙ্গলবার, আমাক নিউজ অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। হামলার পর আইএসের ‘যোদ্ধা’রা এখন উল্লাস করছে।

পরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

তবে তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া রয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।

রবিবারের হামলায় এখন পর্যন্ত তিনশ ২১ জনের প্রাণহানি ঘটেছে। আইএস আগের বিবৃতিতে জানিয়েছে, হামলার টার্গেট ছিল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের দাবি, দেশের ইসলামী দু’টি চরমপন্থী দল হামলার পেছনে রয়েছে। বিদেশি জঙ্গিদের সঙ্গে তাদের যোগসাজশ থাকতে পারে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ