• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরের চার জেলায় পরিবহন শ্রমিকদের ধর্মঘট

সিসি নিউজ, ২৫ এপ্রিল।। গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাস চালক জালাল উদ্দিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে চার জেলা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও সব বাস চলছে না। হঠাৎ ডাকা এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আকতার হোসেন বাদল জানান, ডিবি পুলিশ পরিচয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে এ শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।

ইয়াবা নেই বলে জানালে চালককে লাথি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে গাড়ি থেকে নামিয়ে অন্ধকার জায়গায় নিয়ে যায়। মুমূর্ষু জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শ্রমিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বাস ধর্মঘট দুপুর ১২টার পর প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন শ্রমিক নেতারা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা প্রশাসকের সঙ্গে ডাকা এক বৈঠকে তারা এ আশ্বাস দেন।
ধর্মঘটের কারণে বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের দামপাড়া, অলংকার, অক্সিজেন ও কর্ণফুলী এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
গত সোমবার বাসে ইয়াবা থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে নামিয়ে মারধর করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। গতকাল বুধবার দিনাজপুর সদরের রামডুবির দরবারপুরের গ্রামের বাড়িতে তার দাফন হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ