• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাওরায়ে হাদিসের প্রশ্নফাঁস: পরীক্ষা স্থগিত

সিসি ডেস্ক, ২৫  এপ্রিল।। আল্লামা আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন কওমি মাদ্রাসাগুলোর সরকারি বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় ফের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আজ বৃহস্পতিবারের আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান,  জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে ৮ এপ্রিল থেকে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের  আয়োজনে সারা দেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হওয়ায় সে সময়ের সব পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জরুরি বৈঠক করে ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ