• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ৬ মে’র মধ্যে

সিসি ডেস্ক,২৫ এপ্রিল। আগামী ৬ মে’র মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর ১২ মে এ পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। এখন ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে।  ফল প্রকাশের জন্য আগামী ৪ থেকে ৬ মে’র মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ফল প্রকাশের আগেই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মে থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে। ৩০ জুনের মধ্যে ভর্তি শেষ করে ১ জুলাই শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এবারও কলেজের সব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ