• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের সব জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিসি নিউজ, ২৫এপ্রিল।। প্রশাসনের আশ্বাসে রংপুর বিভাগের সব জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান চার জেলার পরিবহন শ্রমিক নেতারা।
গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিনাজপুরের বাসচালক জালাল উদ্দিনকে হত্যার প্রতিবাদে রংপুর বিভাগে ধর্মঘট ডাকা হয়। বিকেলে অন্যান্য জেলার ধর্মঘট শিথিল হলেও চার জেলায় ধর্মঘট অব্যাহত থাকে। পরে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন।
পরিবহন শ্রমিক নেতারা জানান, বৈঠকে জালালের পরিবারকে বাড়ি করে দেয়া, তার প্রতিবন্ধী ছেলেকে ভাতা প্রদান, পরিবারে উপযুক্ত কেউ থাকলে চাকরির আশ্বাস এবং জালাল হত্যা মামলা কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তরের আশ্বাসে ধর্মঘট তুলে নিয়েছেন তারা।
সোমবার বাসে ইয়াবা থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে নামিয়ে মারধর করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ