• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জীবননগরে বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা, ২৬ এপ্রিল।। চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পর্শ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলা শহরের মহানগর উত্তরপাড়ায় ওমর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আসুরা বেগম (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।

আহতরা হলেন- আসুরা বেগমের স্বামী ছমির আলী মোল্লা (৬৭) ও তার বড় ছেলের স্ত্রী রুবিনা খাতুন (৩০)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ওমর আলী ঘরের সামনে জিআই তারে কাপড় শুকাতে দেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন।

এ সময় ঘটনাস্থলেই ওমর আলী ও মা আসুরা খাতুনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা এসে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে গুরুতর আহতাবস্থায় ছমির আলী মোল্লা ও রুবিনা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। জীবননগর থানা ওসি (তদন্ত) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ