• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শ্রীলঙ্কায় আরো ভয়াবহ হামলা হতে পারে: অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ এপ্রিল।। শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। বৃহস্পতিবার এমন সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের এ দ্বীপ রাষ্ট্র সফরের ব্যাপারে সাবধান করে দিয়েছে। খবর এএফপি’র।

ইস্টার সানডেকে কেন্দ্র করে চালানো বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর তারা এমন সতর্ক বার্তা জারি করলো। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ পরামর্শ বার্তায় সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসীরা শ্রীলংকায় আবারো হামলা চালাতে পারে।’

তারা জানায়, শ্রীলংকায় ফের উপর্যপুরি হামলা হতে পারে। এসব হামলার স্থানের মধ্যে বিদেশিরা সফর করে এমন বিভিন্ন স্থানও রয়েছে।

এক্ষেত্রে একেবারে জরুরি প্রয়োজন না থাকলে শ্রীলংকা সফর করা থেকে বিরত থাকতে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার ঘটনার পর থেকে ব্রিটেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারির পর ক্যানবেরা এ সতর্কতা জারি করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ