• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

সিসি ডেস্ক, ২৭ এপ্রিল।। পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ফিরোজ আল মামুন ওরফে শিমুলের পরিবারে চলছে শোকের মাতম। সে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বানাইল গ্রামের হুমায়ূন কবীরের ছেলে। গত মঙ্গলবার দুপুরে অফ্রিকার জোহানেসবার্গ শহরের পাশের লেনেসিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি খুন হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ২০১০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ফিরোজ। পরে দেশটির জোহানেসবার্গ শহরের প্রায় ২০ কিলোমিটার দুরে লেনেসিয়া এলাকায় ভাড়া দোকানে ব্যবসা শুরু করেন।

গত ২৩ এপ্রিল দুপুরে দোকানে থাকা এক লাখ রেন্ড বাংলাদেশের প্রায় ছয় লাখ টাকা একটি প্রাইভেটকারযোগে ব্যাংকে জমা দিতে যায়। এ সময় পথিমধ্যে সন্ত্রাসীরা প্রাইভেটকারটির গতিরোধ করে তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোর ৪টার দিকে ফিরোজের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে। সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

খবর পেয়ে সৌদি প্রবাসী ফিরোজের বড় ভাই সবুজ ছুটি নিয়ে দেশে আসেন। ভাগ্যক্রমে ফিরোজের মরদেহ বহনকারী বিমানেই সবুজ দেশে আসেন বলে বানাইল ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা মিয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ