• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদাবাজির মামলায় সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

নীলফামারী, ২৭ এপ্রিল।। নীলফামারীতে ঠিকাদারের চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান বাবু (৪০)। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের মাধার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ মতে, নীলফামারী শহর বাইপাস সড়কের উন্নয়ন কাজ করছে যৌথভাবে রানা বিল্ডার্স, নাভানা কন্সট্রাকশন ও ইসলাম ব্রাদার্স নামে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। মামলার পাঁচ আসামী সংঘবদ্ধ হয়ে দুই লাখ টাকা চাঁদার দাবিতে ওই উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও কর্মরতদের হুমকি প্রদান করে ২৩ এপ্রিল দুপুরে। এ ঘটনায় আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সদর থানায় মামলা দায়ের করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার পিয়াল হোসেন মারুফ।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক পলাশ কান্তি রায় বলেন, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপর দিকে আতাউর রহমান বাবুর পরিবার থেকে বলা হয়, নির্মানাধীন ওই সড়কে তাদের জমি রয়েছে। ওই জমি ওই রাস্তার জন্য অধিগ্রহন করা হয়নি। কিন্তু ঠিকাদার ব্যাক্তি মালিকানার জমি সহ রাস্তার কাজ শুরু করলে সেটি বাধা দেয়া হয়। অথচ ঘটনাটি ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। যা আদৌ সত্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ