• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে চালু হচ্ছে ডবল ডেকার বাস

সিসি ডেস্ক, ২৭ এপ্রিল।। রংপুর সিটি কর্পোরেশনে বিআরটিসির দুটি ডবল ডেকার ও দুটি সিঙ্গেল ডেকার বাস সার্ভিস চালু হচ্ছে।
শনিবার বিআরটিসি রংপুর ডিপো ম্যানেজার (অপারেশন) ওমর মেহেদী বলেন, সোমবার জয়দেবপুর ডিপো থেকে রংপুর ডিপোতে নিয়ে আসা হবে। বাসগুলো এলেই সিটি সার্ভিস চালু করা হবে। ডবল ডেকার বাসে থাকবে এসি ও সিঙ্গেল ডেকার বাস থাকবে নন এসি। দ্বিতল বাসের আসন সংখ্যা নিচে ৩২টি ও উপরে ৪৩ টিসহ মোট ৭৫টি। ২৫ এপ্রিল রংপুর ডিপোতে ৪টি বাস পাঠানোর জন্য বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিটি রংপুর ডিপোর ম্যানেজারে হাতে এসে পৌছে ২৬ এপ্রিল।

গত ২০ এপ্রিল রংপুর আঞ্চলিক সড়ক ও জনপথ অফিস প্রাঙ্গণে গণশুনানীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম রংপুরে সিটি সার্ভিস চালুর আশ্বাস দেন।

রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল চেয়ারম্যান মাহমুদুর রহমান টিটু বলেন, দ্বিতল বাস দুটি সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও কাউনিয়া ও পাগলাপীর রুটে চলাচল করবে। পরে চাহিদা অনুযায়ী আরো বাড়ানো হবে। সিঙ্গেল ডেকার বাস দুটি চলাচল করবে রংপুরের উপর দিয়ে পঞ্চগড় থেকে নেত্রকোনা ও নীলফামারীর জলঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা মোড় পর্যন্ত। রংপুর নগরীতে সিটি সার্ভিস হিসেবে বিআরটিসি বাস চলাচল করলে নগরবাসীর সুযোগ সুবিধা বাড়বে। চলাচলে নতুন দিগন্ত উম্মোচিত হবে।

বিআরটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিআরটিসির মেয়াদোর্ত্তীণ বাসগুলো মেরামত করে চলানোর ব্যবস্থা করা হচ্ছে। ডিপোতে মাসিক আয় হচ্ছে ৯০ লাখ টাকা। ১ শত ১৮ জন জনবলে বেতন দিতে হয় ২১ লাখ টাকা। অনেকের বেতন এক থেকে তিনমাস পর্যন্ত আটকে থাকে। ফলে সরকার রাজস্ব পাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ