• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দেহ ব‌্যবসার দায়ে বাসার মালিকসহ ৫ জনের কারাদন্ড

সিসি নিউজ, ৩০ এপ্রিল।। দেহ ব‌্যবসা করার দায়ে বাসার মালিকসহ দুই তরুনী ও দুই খদ্দেরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম‌্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এক অভিযান চালিয়ে শহরের গোলাহাট থেকে তাদেরকে আটক করে এবং পরে ভ্রাম‌্যমান আদালতে হাজির করলে বিচারক অভিযুক্তদের কারাদন্ড প্রদান করে।

থানা সূত্র মতে, দীর্ঘ দিন থেকে গোলাহাটের মৃত আজিজুল ইসলামের পুত্র বরকাতুল ইসলাম বিপ্লব নিজের বাসায় দেহ ব‌্যবসা চালাতেন। সোমবার রাতে পুলিশ দেহ ব‌্যবসার খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে দুই খদ্দেরসহ দুই তরুনীকে আটক করে। খদ্দের দু’জন হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর আব্দুল হামিদের পুত্র আলেফ হোসেন (৩০) ও ইনছান আলীর পুত্র সেরাজুল ইসলাম (২৮)। আটক তরুনীদ্বয় হলেন ঢাকা মীরপুরের কালু ব‌্যাপারীর কন‌্যা হোসনে আরা (১৯) ও ঢাকা বাবু বাজারের আলম হোসেনের কন‌্যা লাকী আকতার।

ভ্রাম‌্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আটকদের অপকর্মের জন‌্য বাসার মালিক ও দুই খদ্দেরকে ২৯ দিন এবং দুই তরুনীদের ২০ দিন করে কারাদন্ড প্রদান করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ