• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নানা কর্মসুচিতে পালিত হয়েছে মে দিবস

নীলফামারী, ১ মে॥ জাতির জনক বাংলাদেশের স্থপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণ্যাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভাসহ নানা আয়োজনে নীলফামারী জুড়ে আজ বুধবার (১ মে) পালিত হচ্ছে মে দিবস। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির এই দিনটিকে প্রতিবছরই শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
মে দিবসের মর্মবানী, “শ্রমিক মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তবে মুল অনুষ্ঠানটি হয় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে। এর আগে জেলা প্রশাসক নাজিয়া শিরিন জেলা প্রশাসনের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বেলা ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এখানে বিএনপি ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমার, পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক উত্তরা ছিট হিমাগারের ব্যবস্থাপক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ট্রাক-ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদৌলা জকি, শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সহ-সভাপতি বজলার রহমান, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেট তপন কুমার রায়, জেলা সিপিবির সাধারন সম্পাদক শ্রীদাম দাস প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে নীল সাগর গ্রুপের এক বিশাল র‌্যালী শহর প্রদক্ষিন করে হাই স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীল সাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌঃ আহসান হাবিব লেলিন। এ ছাড়া জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার ও সদস্য সচিব জহুরুল আলমের নেতৃত্বে মে দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষ্যে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সাংস্কৃতিক, বনভোজন ও র‌্যাফেল ড্র এর আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ