• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘ফণি’র কারণে ৪ ম‌ে’র এইচএসসি পরীক্ষা ১৪ মে

সিসি ডেস্ক, ২ মে ।। ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামী ৪ মে (শনিবার) এইচএসসির সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) যথা সময়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত ১ম পত্র ও ইসলাম শিক্ষা ১ম পত্র এবং বিকেলে গার্হস্থ্য অর্থনীতির ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ