• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ২ মে ।। সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাজধানী রিয়াদ থেকে একশত কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাগরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে সাগরা জেনারেল হাসপাতাল।

গাড়িতে থাকা আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ২ জন আশঙ্কামুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে ।

মৃত ১১ জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ