• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ১৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

সিসি নিউজ, ২ মে: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ১৫০০ কেজি খেজুর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের কুন্দল এলাকার একটি হিমাগার থেকে ওই খেজুর জব্দ করে। ৩০ কেজি ওজনের ৫০বস্তায় মেয়াদোত্তীর্ণ ওই খেজুর পঞ্চগড়ের ব্যবসায়ী স্থানীয় বাজারে বিক্রির জন্য হিমাগারে রেখেছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম গোলাম কিবরিয়া জানান, আমাদের কাছে খবর আসে যে, কুন্দলের নর্দান হিমাগারে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা হয়েছে। তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করি। সেখানে ৩০ কেজি ওজনের ৫০ বস্তা খেজুর জব্দ করি। খেজুর মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত খেজুর ধ্বংস করা হয়েছে।
অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর থানার একদল পুলিশ অংশ নেন। পবিত্র রমজান মাস শুরুর আগেই বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ হওয়ায় ইফতার সামগ্রির ভেজাল নিয়ে অনেকে আতংকিত। তবে প্রশাসনের তৎপরতা স্বস্তি এনে দিয়েছে অনেকের মনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ