• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি আরবে রোজা শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক, ৫ মে ।। আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার থেকে রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা এবং আবহাওয়া গবেষক ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রোববার শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যে যেদিন রমজান মাস শুরু হয়, তার পরের দিন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রমজান মাস শুরু হয়। সে হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।

ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন।

উল্লেখ্য, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস। ইতোমধ্যে রমজান পালনের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁদ দেখা গেলে সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ