• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুবীর নন্দীর অবস্থার অবনতি: সামন্ত লাল

সিসি ডেস্ক, ৫ মে ।। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন, সুবীর নন্দীর শারীর অবস্থার অবনতি হয়েছে। মানে, আবার তার হার্ট অ্যাটাক হয়েছে। যে কারণে রবিবার (৫ মে) সিঙ্গাপুর সময় সকাল ৯টায় ওনার হার্টে চারটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে।

তিনি বলেন, চিকিৎসকেরাও খোলাখুলি কিছু বলতে পারছেন না। তবে তারা চেষ্টা করছেন। এর বেশি আর কিছু বলার নেই।

সামন্ত লাল সেন জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকা একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। সুবীর নন্দীর পাশে রয়েছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী।

১৪ এপ্রিল রাত ১১টার দিকে অসুস্থ সুবীর নন্দীকে ঢাকা সিএমএইচের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। ট্রেনে করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসার পথে কয়েকবার বমি করেন তিনি। প্রচণ্ড ব্যথা অনুভব করেন গলায়। সিএমএইচে নেয়ার পর হার্ট অ্যাটাক হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ