• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

সিসি নিউজ, ৬ মে: নীলফামারীর সৈয়দপুরে পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে ও রমযানের পবিত্রা রক্ষায় র‌্যালী ও সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন সৈয়দপুর। আজ সোমবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এস. এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়। রমযানে পালনীয় বিভিন্ন বিষয়ের ফেষ্টুন সম্বলিত ওই র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চত্বর মসজিদে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার এস. এম গোলাম কিবরিয়া, ফিল্ড সুপারভাইজার মোঃ সদেকিন আলম, মোঃ আবু হানিফ, মোঃ সিকান্দার আলী, মোঃ জাহিদুল ইসলাম, হুসেইন আহমেদ, নুর ইসলাম, হাফেজ আবেদ আলীসহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের বক্তৃতায় পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে এবং রমযানের পবিত্রতা রক্ষায় আত্মসংযমী হতে সকল ধর্মপ্রাণ মুসলিমের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ