• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘জিপিএ ৪.৩৩’ পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী

সিসি ডেস্ক, ৭ মে ।। চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর চ্যানেল আই অনলাইনকে ‘পোড়ামন ২’ খ্যাত এই নায়িকা জানিয়েছেন, তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

ঢাকা বোর্ডের অধীনে মগবাজার এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পূজা বলেন, স্কুলের নাম জানাতে চাইনা। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি। আমি আমার রেজাল্টে খুব খুশি।
চলচ্চিত্রে ব্যস্ততা, শুটিং-লাইট-ক্যামেরা আলোর ঝলকানির মাঝেও পূজা চেরীর এই রেজাল্টে তার পরিবারের সদস্যারও আনন্দিত বলে জানিয়েছেন তিনি।
পূজা বলেন, ভালো কলেজে পড়তে চাই। তবে রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া।
শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ