• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ৯ দিনের ছুটি

সিসি নিউজ, ৭ মে ।। আগামী ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ৩১ মে থেকে টানা ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে মাত্র একদিন (৩ জুন) অফিস করতে হবে তাদের। তবে এ দিন ছুটি নিতে পারলে টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন তারা। আগামী ঈদের আগে-পরে লাইলাতুল কদর ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেতে যাচ্ছেন চাকুরেরা।

জানা গেছে, এবার রোজা ২৯ দিন হলে ঈদ হবে ৫ জুন বুধবার। ৩০ দিন হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা। ঈদুল ফিতর ৬ জুন হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এ ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। এ ক্ষেত্রেও ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ