সিসি নিউজ, ৭ মে ।। দিনাজপুর জেলার চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ১৮০ পরীক্ষার্থীর মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ ফাইভ (এ প্লাস) পেয়েছে ১৩৫।
বিজ্ঞান বিভাগ থেকে ১৬২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১৮ জন ছাত্র -ছাত্রীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ০১ জন। বিজ্ঞান শাখার সবনিম্ন জিপিএ ৪.৫৬ এবং ব্যবসা শিক্ষা শাখার সর্বনিম্ন জিপিএ ৪.১১ ।
আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১৩ বছর এস এসসি পাশের হার ছিল শতভাগ এবং কোন ছাত্র-ছাত্রীরই জিপিএ ৪.০০ এর নীচে ফলাফল হয়নি ।