• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে সেপটিক ট্যাঙ্কে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর, ৮ মে ।। দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ইশাইল চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন, বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের পুত্র আব্দুল খালেক (৪০) ও একই গ্রামের আজিজুল ইসলামের পুত্র মোঃ নাসিম (৩০)

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার ইশাইল চৌধুরীপাড়া এলাকায় সমশের আলীর বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় সেপটিক ট্যাঙ্কের সাটারিং ভেঙে পড়ে যায় ওই দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ