• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে এসডিজি বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ

চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহায়তায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী প্রমুখ।

বক্তব্য রাখেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, রংপুর বেতারের সংবাদ বিভাগের প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনহাজুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ চিলমারী শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল আজম, রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন,সহকারী কমিশনা(ভূমি) উলিপুর সোহেল সুলতান জুলকার নাইন কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ