• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে বাসের আগাম টিকিট বিক্রি ১৭ মে

ঢাকা, ১০ মে ।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট আগামী ১৭ মে বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা। রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। আসন থাকা সাপেক্ষে টিকিট বিক্রি চলবে।

বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ যুগান্তরকে বলেন, আমরা সভা করে আগামী ১৭ মে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে।

তিনি বলেন, সভায় আমরা কম বা বেশি ভাড়া না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে।

বাস কোম্পানির মালিকরা জানান, প্রতিবছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারই একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

তারা আরও জানান, এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। আগামী ৩০ মে থেকে মানুষ বাড়ি যেতে শুরু করবেন বলে আশা করছেন তারা। ৩১ মে শুক্রবার ও পহেলা জুন শনিবার পড়ায় অনেকেই আগে ভাগে ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন। আগামী ৪ জুন থেকে তিন দিন ঈদের ছুটি থাকার কথা রয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিভিন্ন রুটে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক পরিবহন কম ভাড়ায় যাত্রী পরিবহন করেন। আগামী ২৭ মে থেকে তারা আর কম ভাড়ায় যাত্রী বহন করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ