• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘গ্রিন কার্ড’ মডেলে সৌদিতে বসবাসের সুযোগ!

আন্তর্জাতিক ডেস্ক, ১০ মে স্পন্সর ছাড়াই এবার সৌদি আরবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। বিদেশী উদ্যোক্তা ও বিনিয়োগকারী টানতে গত বুধবার সৌদিআরবের শুরা কাউন্সিল ‘গ্রিন কার্ড’ মডেলে প্রবাসীদের বসবাসের একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে। ‘ইকামা’ নামে নতুন এ পদ্ধতিতে দক্ষতাসম্পন্ন প্রবাসী ও বিনিয়োগকারীরা আবসনসহ বেশকিছু সুবিধা পাবেন।

বিদ্যমান ইকামা পদ্ধতিতে একজন প্রবাসী থাকতে হলে তাকে সৌদি কোনো স্পন্সর বা নিয়োগকারীর অধীনে থাকতে হতো। কিন্তু নতুন এই গ্রিনকার্ডের অধীনে স্পন্সর বা নিয়োগকারীর অনুমোদন লাগবে না।

একইসঙ্গে ওই প্রবাসী সম্পদ ও পরিবহনের মালিক হতে পারবেন, কর্মী নিয়োগ দিতে পারবেন, বেসরকারি খাতে, বাণিজ্য ও শিল্পে কাজ করতে পারবেন, চলাফেরার স্বাধীনতা পাবেন এবং সৌদি আরব থেকে যখন ইচ্ছে যেতে পারবেন ও ফিরতে পারবেন। বিমানবন্দরে মনোনীত সারি ব্যবহার করতে পারবেন।

নতুন এ পদ্ধতিতে গ্যারান্টি ফি দিতে হবে দুই ক্যাটাগরিতে। একটি বার্ধিত আবাসন আরেকটি সাময়িক। এ সুবিধার জন্য যোগ্য প্রবাসীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকা লাগবে, ক্রেডিট ও স্বাস্থ্য রিপোর্ট এবং কোনো অপরাধের রেকর্ড থাকতে পারবে না।

গত মাসে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছিলো তারা গোল্ড কার্ডকে বর্ধিত করে আবাসিক পোগ্রামে নিয়ে আসবে। এর সম্ভাব্যতা বিশ্লেষণে পরমার্শক ও এজেন্সিগুলোকে আহবান জানানো হয়েছিলো। মূলত গোল্ড কার্ড পোগ্রাম হচ্ছে কোয়ালিটি অব লাইফ পোগ্রাম ২০২০ এর অংশ। যা ২০১৮ সালে কাউন্সিল অব ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স চালু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ