• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

সিসি নিউজ, ১০ মে ।। সৈয়দপুরে পুলিশের ওপর মাদক ব‌্যবসায়ী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে হামলার ঘটনায় রাতেই মামলা হয়েছে। হামলার শিকার এএসআই নুর আমিন নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ‌্য যে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর দোলাপাড়ায় মাদক মামলার আসামীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয় ৪ পুলিশ। সূত্র মতে, একাধিক মামলার আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান আলীকে আটক করতে গিয়ে সৈয়দপুর থানার এএসআই নুর আমিন সহ আরও তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা।  আহত পুলিশ সদস্যরা হলেন শওকত আলী, আবুল কালাম আজাদ ও গনেশ রায়।
গোপন সংবাদের সৈয়দপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান আলীকে গ্রেফতারের জন্য পুলিশ তার বাড়িতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ সদস্যরা আটক করে। আটকের পর অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে হাসানকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। পরে গ্রামবাসীর সহায়তায় পুলিশের ওপর হামলাকারী লিটন হোসেনকে আটক করে। পুলিশ মাদক ব্যবসায়ী হাসানের শরীরে তল্লাশী চালিয়ে পুলিশ ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ