• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাড়ি দুর্ঘটনার কবলে সানি দেওল

সিসি ডেস্ক, ১৪ মে।। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারে অংশ নিতে গিয়ে সোমবার এই দুর্ঘটনার শিকার হন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুদাসপুরে এক রোড শোতে অংশ নিতে বিজেপির একটি বড় গাড়িবহর নিয়ে ফতেহ বেঙ্গলে যাচ্ছিলেন সানি দেওল। ন্যাশনাল হাইওয়েতে সোহল গ্রাম এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সানিকে বহন করা গাড়িটি জোরে ব্রেক করে। এতে পেছন থেকে আসা বহরের আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সানির গাড়িকে জোরে ধাক্কা দেয়। এতে সানির গাড়িটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। শুধু তাই নয় এসময় তাকে বহন করা গাড়ির চাকা বিস্ফোরণ হয়।

গুরুদাসপুরের ডিএসপি মনজিত সিং জানান, এতে শারীরিকভাবে কোনো আঘাত পাননি সানি দেওল। দুর্ঘটনার পরপরই অন্য একটি গাড়িতে ফতেহ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হন সানি দেওল।

গত ২৩ এপ্রিল বিজেপিতে যোগ দেন সানি দেওল। ভারতের লোকসভা নির্বাচনে গুরুদাসপুরে এবার তিনি বিজেপির প্রার্থী। এর আগে লোকসভা নির্বাচনে গুরুদাসপুর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা বিনোদ খান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ