• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুবাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মে ।। দুবাইয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার একজন নাগরিক নিহত হয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হয়েছে। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনার পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানের বিশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়েছে।

প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমান চলাচল কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ