• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়লো

সিসি ডেস্ক, ১৯ মে ।। লেনদেনের সীমা বাড়ালো মোবাইল ব‌্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। লেনদেনের সীমা বাড়ায় এখন দিনে আগের চেয়ে প্রায় দ্বিগুন টাকা উত্তোলন ও জমা করা যাবে। রবিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে মোবাইল ব‌্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

এখন একজন গ্রাহক তার মোবাইল অ‌্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক‌্যাশ ইন বা জমা করতে পারবেন। তবে মাসে ২০ বারে সর্বোচ্চ এক লাখ টাকা ক‌্যাশ ইন করার নিয়ম অপরিবর্তিত থাকছে। এদিকে এতোদিন দিনে মাত্র দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। এখন দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যাবে। সেই সঙ্গে মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। আর প্রতি দিন দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক‌্যাশ আউট করা যেত। সেখানে মাসে ১০ বারে ৫০ হাজার টাকার বেশি উত্তোলন করা যেত না।

এছাড়াও ব্যক্তি থেকে ব্যক্তি অথবা পারসোনাল টু পারসোনাল অ্যাকাউন্টের (পি টু পি) টাকা পাঠানোর ক্ষেত্রে এখন দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসে ৭৫ হাজার টাকা লেনদেন করা যাবে। এ ক্ষেত্রে এতোদিন দিনে সর্বোচ্চ ১০ হাজার এবং মাসে ২৫ হাজার টাকা পাঠানো করা যেত।

উল্লেখ্য, বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাউন্ট রয়েছে আট কোটির মতো গ্রাহকের। এর মধ্যে শুধু বিকাশেরই রয়েছে তিন কোটি ১০ লাখ অ্যাকাউন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ