• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা ২৮ মে

সিসি ডেস্ক, ২০ মে ।। সরকারি চাকরিজীবীদের মে মাসের বেতন ও ভাতা ২৮ মে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিউ-উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি-২০১৯ অনুযায়ী ৫ জুন (চাঁদ দেখা-সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা ২৮ মে প্রদান করা হবে।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও মে মাসের ভাতা ২৮ মে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ