• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করা হয়নি: পররাষ্ট্র্রমন্ত্রী

ঢাকা, ২১ মে ।। পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধের তথ্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যাচাইবাছাই করে ভিসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রণালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর ভারতে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক নিউজ সোমবার এক প্রতিবেদনে জানায়, কূটনৈতি ক অচলাবস্থার জেরে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে বাংলাদেশ। এরপর দেশের কয়েকটি গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে বিষয়টির ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী।সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভুল দাবি করে তিনি বলেন, পাকিস্তানিদের ভিসা বন্ধ করেনি বাংলাদেশ। পাকিস্তান বরং বাংলাদেশের অনেক কর্মকর্তাকে ভিসা দিচ্ছে না বলেও জানান মন্ত্রী।
ভারতে নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবও দেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত না থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত হিসেবে একজনের নাম পাঠিয়েছিলেন ইসলামাবাদ। তবে সেটি গ্রহণ করা যায়নি। এরপর তারা এখনো কাউকে এ পদের জন্য মনোনীত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ