• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশি অভিযানে মৃত্যুর ঘটনায় পুলিশের ৬ সদস্য প্রত্যাহার

টাঙ্গাইল, ২৫ মে ।। টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসরে পুলিশের অভিযানে একজনের মৃত্যুর ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার তাদের প্রত্যাহার করা হয়।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, শুক্রবার রাতের ওই অভিযানের পর ব্যবসায়ী আব্দুল হাকিমের (৫০) মৃত্যুর ঘটনায় এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল এবং চার পুলিশ কনস্টেবলকে গোপালপুর থানা থেকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে জুয়া খেলার আসরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে দৌড়ে পালানোর সময় স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম মারা যান। এ ঘটনায় পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে বিক্ষোভ করে এলাকাবাসী। রাত ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের প্রত্যাহার করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ