• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নকল প্রসাধনী বিক্রির দায়ে ১৬ প্রতিষ্ঠান সিলগালা

সিসি ডেস্ক, ২৫ মে ।। নামীদামি বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী নকল করে বিক্রি দায়ে ১৬ প্রতিষ্ঠানকে সিলগালা ও দুই ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রম্যমাণ আদালত। পুরান ঢাকার চক ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৩৩ ধরনের ১০ কোটি টাকার মূল্যের নকল প্রসাধনীও জব্দ করা হয়েছে।
নকল ভেটনোভেট ও মুভ ক্রিম বাজারে দেয়ায় মাস খানেক আগেও সাজা হয় কেরানীগঞ্জের আলাউদ্দিনের। তার কারখানায় তৈরি এসব ক্রিম পাওয়া গেল চকবাজারের খাতুন মার্কেটের গুদামে। এখান থেকেই নকল পণ্য যাচ্ছিল সারা দেশে।
নকল পণ্যের তালিকায় আছে, ল্যাকমি, ফেয়ার এন্ড লাভলি, ডাভ সাবান, সানসিল্ক শ্যাম্পু, ভার্টিকাসহ নামিদামি সব বিদেশি ব্র্যান্ডের প্রসাধন। দেশে তৈরির পাশাপাশি চীন থেকে নকল পণ্য আমদানি করতো ব্যবসায়ীরা।
পুরান ঢাকার খাতুন ও খান মার্কেটসহ বেশ কিছু জায়গায় গুদামজাত ও পাইকারি বিক্রির প্রমাণ পেয়েছে র‍্যাব। অভিযুক্ত ব্যবসায়ীরাও বলছেন, এসব মার্কেটের প্রায় সব প্রসাধনীই নকল।
পরে নকল পণ্য পাওয়ায় সিলগালা করা হয়েছে ৯ দোকান, ৫ গোডাউন ও দুটি কারখানাকে। দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে ৬ ব্যবসায়ীকে।
নকল পণ্য বিক্রি বন্ধে আগামীতে মার্কেট মালিক ও ব্যবসায়ী নেতাদেরও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ