• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুদান গেলেন পুলিশের ১৪০ সদস্য

সিসি নিউজ, ২৬ মে ।। বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপনের লক্ষ্যে পুলিশের ১৪০ জন সদস্য ঢাকা ত্যাগ করেছেন। শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে দারফুরের নায়লার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল হালিম। ডেপুটি কমান্ডার হিসেবে রয়েছেন নাজলী সেলিনা ফেরদৌসী। পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনগামী সদস্যদের বিমান বন্দরে বিদায় জানান।

এছাড়া পৃথক পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে পুলিশের ১৬ জন কর্মকর্তাও শনিবার ভোরে সুদানের পথে রওনা হয়েছেন। এর নেতৃত্বে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোক্তার হোসেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করে ওইসব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে, যা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ