• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ঈদে ঘরে ফেরা নিরাপদ করতে র‌্যাবের সর্বাত্মক ব্যবস্থা’

ঢাকা, ২৬ মে ।। র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এ কথা বলেন র‌্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হাসান।

তিনি বলেন, ঈদযাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‌্যাব ফোর্স সব সময়ই কাজ করে থাকে। এবারো ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‌্যাব-৩ তৎপর রয়েছে। ঈদ উদযাপন শেষে মানুষের ঢাকায় ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।

র‌্যাব-৩-এর অধিনায়ক বলেন, ‘টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‌্যাব-৩ তৎপর রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেয়ে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া কোনো অনিয়ম হচ্ছে কি না, এসব ব্যাপারে আমরা নজরদারিতে রাখছি।’

তিনি বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারো র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুতসহ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদের পরেও যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।’

এছাড়া ঈদের সময় যেসব শপিং মলগুলোতে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সের পক্ষ থেকে র‌্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে পেট্রোল, চেকপোস্ট অব্যাহত রাখার কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ