• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেশম চাষে ওপর প্রশিক্ষণের উদ্বোধন

Exif_JPEG_420

সিসি নিউজ, ২৬ মে ।। নীলফামারীর সৈয়দপুরে রেশম চাষে সম্পৃক্ত আমার বাড়ি আমার খামার প্রকল্পের
উপকারভোগীদের পাঁচ দিনব্যাপী ‘সিল্ক প্রডাকশন ডেভলপমেন্ট প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসন, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক যৌথভাবে ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল (রবিবার) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী উপ-প্রধান স¤প্রসারণ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সৈয়দপুর রেশম স¤প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমূখ।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। এতে মোট ২৫ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করছেন।
আগামী ৩০ মে সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ