সিসি নিউজ, ২৭ মে ।। নীলফামারীতে গরীব কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার দুপুরের দিকে সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকার দুই জন গরীব কৃষককের এক একর জমির ধান কর্তন করে কৃষকদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সকারের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা ধান কর্তনের অংশ নেন।
পরে অঞ্চল ভিত্তিক সরকারিভাবে ধান ক্রয়ের পরিমান বৃদ্ধি করাসহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।