• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আব্দুল্লাহপুরে মিলল তিন বস্তা দুই টাকার কয়েন

ঢাকা, ২৮ মে ।। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তিন বস্তা দুই টাকার কয়েন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা জোন। কে বা কারা কী উদ্দেশে এসব বস্তাভর্তি কয়েন রেখে গেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় কয়েনগুলো উদ্ধার করা হয়। ট্রাফিক উত্তর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাফিক উত্তর বিভাগ জানায়, দুপুরে উত্তরা ট্রাফিক জোনের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে এক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান।

তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গে থাকা ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন তারা।

পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। যা প্রতিটি বাংলাদেশি দুই টাকার কয়েন। যার ওজন দুই মণ সাড়ে ২৮ কেজি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ