• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

খানসামার ধৃতি দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে প্রথম

সিসি নিউজ, ২৮ মে ।। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০১৯ এ দেশাত্মবোধক সংগীতে ‘খ’ বিভাগে প্রথম হয়েছে দিনাজপুরের খানসামার ধৃতি রায়। বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা একাডেমির শিশুগ্রস্থ ভবনের তৃতীয় তলায় গত ২৪ মে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশাত্মবোধক সংগীতে ‘খ’ বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে কৃতি শিক্ষার্থী ধৃতি রায়।

ধৃতি রায় নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ডালিয়া শাখার মেধাবী শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামে। এর আগে ধৃতি রায় সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধক সংগীতে একই বিভাগে প্রথম হওয়ার গৌবর অর্জন করে।  তাঁর বাবা নির্মল চন্দ্র রায় দিনাজপুরের খানাসাম উপজেলার পাকেরহাট সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। মা কল্পনা বালা দেবী খানসামার পূর্ব চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। ওই দম্পতির এক ছেলে এক মেয়ের মধ্যে ধৃতি রায় ছোট। ধৃতি রায়ের বড় ভাই চিন্ময় রায় সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে। তারা সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে।
ধৃতি বাবা কলেজ শিক্ষক নির্মল চন্দ্র রায় জানান, খুব ছোট বেলা থেকে সে সংগীতের প্রতি আগ্রহী। সে সৈয়দপুর শহরের বেশ কয়েকজন সংগীত ওস্তাদের কাছে সংগীতে তালিম নিয়েছে। সে রংপুর বেতারের তালিকাভুক্ত শিল্পী। ধৃতি রায় তাঁর ভবিষ্যতের জন্য সকলের আর্শীবাদ কামনা করেছে।
আগামী ১২ জুন (বুধবার) জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ঢাকাস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ