• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীসহ ৫ জেলার আয়কর অফিসে দুদকের অভিযান

সিসি নিউজ, ২৯ মে ।। দিনাজপুর এবং পঞ্চগড় আয়কর অফিসের এক কোটি ৯০ লাখ টাকা আত্মসাৎ মামলায় আয়কর অফিসের বিভিন্ন পর্যায়ের ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দিনাজপুর আয়কর অফিসের ৯০ লাখ টাকা এবং পঞ্চগড় অফিসের দেড় লাখ টাকা আত্মসাতের পৃথক দুটি মামলায় মঙ্গলবার (২৮ মে) অভিযুক্তদের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা। বিভিন্ন সময়ে জনগণের দেয়া আয়করের এই টাকা সরকারের সংশ্লিষ্ট রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাৎ করে।

পঞ্চগড়ের মামলায় গ্রেফতার করা হয়েছে কুড়িগ্রাম আয়কর অফিসের উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম, নীলফামারী অফিসের উচ্চমান মোঃ ফিরোজ জামান, ও পঞ্চগড় অফিসের নিরাপত্তা কর্মী রাজেকুল ইসলাম। রফিকুল ইসলাম এবং ফিরোজ পঞ্চগড়ে চাকুরীকালীন এই আর্থিক দুর্নীতি করে।

দিনাজপুরের মামলায় গ্রেফতার করা হয়েছে লালমনিরহাট আয়কর অফিসের প্রধান সহকারী আব্দুল মজিদ, দিনাজপুর অফিসের অস্থায়ী অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার ও আক্তারুজ্জামান আপেল। প্রধান সহকারী আব্দুল মজিদ দিনাজপুরে কর্মকালীন এই আর্থিক দুর্নীতি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ