• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত

খুলনা, ২৯ মে ।।  সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনীর ৪ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংড়া খালে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে মোবাইলে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।ক্ষুদেবার্তায় জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।র‌্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ