• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ‘দুই ডাকাত’ নিহত

ঢাকা, ৩০ মে ।। রাজধানীর টঙ্গীতে র‌্যাবের টহল টিমের সঙ্গে গুলি বিনিময়ে ‘ডাকাত দলের দুই সদস্য’ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) সারওয়ার বিন কাশেম বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে টঙ্গী ব্রিজের ঠিক নিচে একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছিল ওই ডাকাত দল।
‘এমন সময় ভিকটিমদের চিৎকার শুনে টহল টিম ডাকাতদের ধাওয়া করে। এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব ও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের টঙ্গী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
দুই ডাকাত নিহতের ঘটনায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন একজনের পায়ে গুলি লাগে, তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আহত অন্য দু’জনকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গুলি বিনিময় শেষে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েকটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল, দুটি সুইচগিয়ার, ছুড়ি, উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে নিহত ডাকাতদের মধ্যে একজনের নাম ব্লেড বাবু বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। টঙ্গী এলাকাবাসীরা তাকে দুর্ধর্ষ ও ভয়ংকর ডাকাত হিসেবেই চিনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ